১০ হাজার অসহায় পরিবারকে খাবার দেবে পিএইচপি ফ্যামিলি

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৩৮

চলমান দুঃসময়ে ১০ হাজার অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি। চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থানে এসব পরিবারের মধ্যে আগামী এক সপ্তাহ বিতরণ করা হবে খাদ্যসামগ্রী। এছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান চলমান দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, নগরীর সাগরিকায় প্রোটন গাড়ির কারখানায় চলছে অসহায় পরিবারের জন্য খাবারের প্যাকেজিং। কর্মকর্তা ও কর্মীরা সকাল থেকে বিরামহীনভাবে শুকনো খাদ্য প্যাকেটজাত করছেন। পিএইপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ বলেন, আমরা কারখানায় গাড়ি উত্পাদন বন্ধ রেখে তা মানবসেবার কাজে ব্যবহার করছি।