গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকালে জরুন এলাকার ইসলাম গার্মেন্টসের সেমিপাকা ভবনের আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি এবং ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রুমে থাকা সুতা এবং মেশিনপত্র পুড়ে গেছে।
