বিএমএর উদ্যোগে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৪২

গতকাল বুধবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিত্সক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ চিকিত্সাসেবায় নিয়োজিত অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) এবং জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পক্ষে পিপিই গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রশিদুন্নবী, স্যার সল্লিমুল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. উত্তম কুমার পাল ও উপাধ্যক্ষ ডিজিএম আকাইদউজ্জামান। মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দীকী ও উপ-পরিচালক ডা. মাকসুদা বেগম ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি গ্রহণ করেন।

ঢাকা শিশু হাসপাতালের পক্ষে পিপিই গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শফি আহমেদ।—প্রেস বিজ্ঞপ্তি