ফরাসি ফুটবল ক্লাব মার্সেইয়ের সাবেক সভাপতি পেপে দিউফ করোনা ভাইরাসে মারা গেছেন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে মার্সেই ক্লাব। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেইয়ের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। এই সময়ে দুইবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল মার্সেই। পাশাপাশি তারা দুইবার খেলেছিল ফরাসি কাপের ফাইনাল। ২০১০ সালে ১৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে ফরাসি লিগের শিরোপা জিতেছিল মার্সেই।
