আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে নতুন অ্যাম্বুলেন্স

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:২০

আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এই অ্যাম্বুলেন্সটি প্রদান করেন। কয়েকদিন আগে অ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া জানান, অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক। এর ভেতরে অক্সিজেনসহ মুমূর্ষু রোগীর সেবার জন্য সকল প্রকার ব্যবস্থা রয়েছে। অ্যাম্বুলেন্সটি চালু করার সময় হাসপাতালের চিকিত্সক ডা. শান্তা ত্রিবেদী, ডা. উত্তম কুমার দাশসহ সকল চিকিত্সক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ বলেন, অ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ এর সুবিধা পাবেন। এতে বাড়বে হাসপাতালের সেবার মান।