আওয়ামী লীগ সরকার নারীবান্ধব ----------------------- সালমান এফ রহমান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:২০

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেছেন বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের জীবন মানের উন্নয়নের জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই মা বোনদের বলছি আপনারা যদি মাথা উঁচু করে সম্মানের সাথে সমাজে বসবাস করতে চান, তাহলে উন্নয়নের কাণ্ডারি শেখ হাসিনার নৌকায় ভোট দিন।

গতকাল দিনব্যাপী নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সমপাদক জালাল উদ্দিনসহ জেলা উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।