করোনা: জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন স্থগিত

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:০৩

করোনা ভাইরাসের প্রাণঘাতী থাবা থেকে বাদ পড়ছে না কেউ। একে একে বিশ্বের সব জাতিগোষ্ঠীকে ফেলেছে বিপাকে। প্রতিদিন প্রাণ কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের। করোনার এমন থাবায় ভাইরাসটির মহামারি ঠেকাতে এবার বন্ধ ঘোষণা করা হয়েছে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন।

সম্মেলনটির আয়োজক দেশ যুক্তরাজ্যের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, করোনা ভাইরাসের মহামারির কারণে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ১০ হাজার, একদিনে আক্রান্তের রেকর্ড

২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন যার নাম ছিল কোপ২৬। সেখানে সিদ্ধান্ত হয়েছিল এবছর নভেম্বর মাসে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন ব্রিটেনের শহর গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। কিন্তু এখন সেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২১ সালে।


ইত্তেফাক/আরআই