তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৫১

 

দীপ্ত টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’।

দেশি-বিদেশি ষড়যন্ত্রে সাধারণ তুর্কি জনগণ দু-ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মুস্তফা কামাল পাশার নেতৃত্বে বিদেশি শক্তিকে হটানোর সঙ্গে সঙ্গে রাজতন্ত্রেরও বিলোপ চায়। অন্যদল রাজতন্ত্রের ওপরই আস্থা রাখতে চায়। কৌশলে তেভফিক দু-পক্ষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী?

কামাল পাশার নির্দেশে ইযমির হয়ে ইস্তাম্বুলে যাবেন মেজলিশ-ই-মেবুসানের গুরুত্বপূর্ণ সদস্য রিযা বে।