বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত এই সময়ে স্বেচ্ছায় কোয়ারেন্টাইন কাটাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ইনস্টাগ্রামে স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিজেকে ও পরিবারকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে বাড়িতেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইন করলাম। তবে এই সুযোগে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবো। সবাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। যত্ন নিন, নিরাপদ থাকুন।’
০০০০০
ইউটিউবে অবমুক্ত হলো মহামারি করোনা নিয়ে তৈরি নাটক ‘শুধু তোমার জন্য’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও তাসনুভা তিশা। জামাল হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান।
০০০০০০
কোভিড-১৯ রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা দিলেন চিত্রনায়ক রিয়াজ। তার স্ত্রী মুশফিকা তিনা ও তাদের সাড়ে ৪ বছর বয়সী মেয়ে আমেরা সিদ্দিকী ছড়ায়-ছন্দে তুলে ধরেছেন কয়েকটি নিয়ম। ব্র্যাকের উদ্যোগে এটি করা হয়েছে কবি ও সমাজসেবক মদনমোহন তর্কালঙ্কারের অমর সৃষ্টি ‘আমার পণ’-এর আদলে।
