উইম্বলডন স্থগিতাদেশে তারকাদের দুঃখ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৫৭

ফ্রেঞ্চ ওপেন স্থগিত হয়ে গিয়েছিল আগেই। গত বুধবার মৌসুমের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনও পড়ে গেছে করোনার থাবায়। বৈশ্বিক এই মহামারির সময়ে টানা স্থগিতাদেশের খবর হতাশা আর দুঃখ উপহার দিয়েছে টেনিস তারকাদের। উইম্বলডনের এই স্থগিতাদেশ ফেদেরারের কাছে এতটাই হতাশা নিয়ে এসেছে যাতে করে তিনি প্রায় বাক্রুদ্ধই হয়ে গেছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে এক শব্দে কেবল প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। উইম্বলডনের টুইটটি রিটুইট করে তিনি লেখেন, ‘বিধ্বস্ত’। প্রায় একই প্রতিক্রিয়া সেরেনা উইলিয়ামসেরও। তবে সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ অবশ্য আশাবাদই ব্যক্ত করেছেন। বলেছেন, ‘এটা স্থগিত হয়ে যাওয়াটা দুঃখের। তবে এখন আমরা টেনিস থেকেও অনেক বড়ো ব্যাপার সামলাচ্ছি। আশা করছি টেনিস শিগিগরই মাঠে ফিরবে।’

 

০