অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় কর্মহীন খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, মৌলভীবাজার করপোরেট শাখার শাখা প্রধান বৈষ্ণব দাস মণ্ডল
০০০০
স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষায় পিপিই, ওষুধ ও টেস্ট কিট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন (এমপি) সম্প্রতি স্থানীয় এক হোটেলে সরকার নির্ধারিত হাসপাতালের প্রতিনিধিদের কাছে প্রথম ধাপের উপকরণ হস্তান্তর করেন
০০০
করোনা ভাইরাস প্রতিরোধে ‘সচেতনতাই হোক বড়ো শক্তি’ স্লোগানে সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে র্যাংগ্স মটরস লিমিটেড। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠানটি জীবাণুনাশক ছিটিয়েছে ঢাকার সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালীর বাস টার্মিনালের বাস, টিকিট কাউন্টার ও কাস্টমারদের অপেক্ষা করার স্থানগুলিতে
০০০০
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ঢাকা মহানগর জেনারেল হাসপাতালকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিত্সা-সরঞ্জাম প্রদান করেছে। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের প্রতিনিধি মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের হাতে চিকিত্সা সরঞ্জামাদি তুলে দেন
