ইত্তেফাক রিপোর্ট
ব্রিটিশ এয়ারওয়েজ তাদের ৩৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে বিপুল লোকসানের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মহামারি করোনা ভাইরাসের কারণে বেশির ভাগ বিমান বসিয়ে রেখেছে ব্রিটিশ এয়ারওয়েজ। তাই এক সপ্তাহের বেশি সময় ধরে তারা ইউনিট ইউনিয়নের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ সংক্রান্ত চুক্তির বিষয়াবলীর খুঁটিনাটি চূড়ান্ত না হওয়ায় তা স্বাক্ষর হতে বিলম্ব হচ্ছে। সিদ্ধান্তটি কার্যকর হলে সংস্থাটির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই হবে।
