নিষেধাজ্ঞা অমান্য করে চলছে যাত্রী পারাপার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩১

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সব ধরনের নৌযানে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও মনপুরায় প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে যাত্রী পারাপার করছে ট্রলার ও স্পিডবোট মালিকেরা। এতে এই উপকূলে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। সরেজমিনে বৃহস্পতিবার বেলা ১১টায় দক্ষিণ সাকুচিয়ার জনতা ঘাটে দেখা যায়, একটি স্পিডবোটে যাত্রী পাঁচ জন নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছবি তুলতে গেলে স্পিডবোটটি দ্রুত স্থান ত্যাগ করে। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, বিষয়টি শোনার পর অভিযান পরিচালনা করেছি। ট্রলার ও স্পিডবোটে যাত্রী পারপার বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।