চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিতলমারীতে করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ সেট পিপিই প্রদান করেছেন বাগেরহাট বিএমএর সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসানের হাতে পিপিই তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসেন, চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানিয়া অধিকারীসহ হাসপাতালে কর্মরত চিকিত্সকরা।
