হাটবাজারে আবারও বাড়ছে লোকসমাগম

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩১

নড়াইল প্রতিনিধি

সরকারি নির্দেশনা অমান্য করে নড়াইলে আবারও ভিড় বাড়ছে হাটবাজারগুলোতে। জেলা শহরের তিনটি কাঁচাবাজারে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে ইজিবাইক-ইজিভ্যান ও নসিমন-করিমন, মোটরসাইকেল চলাচল আগের চেয়ে বেড়ে গেছে। ফলে এখানে দিন দিন করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, হাটবাজারে মানুষের অতিরিক্ত ভিড় বন্ধ করতে এবং মানুষকে ঘরে থাকতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং মাঠে রয়েছে। এছাড়া লিফলেট বিতরণ এবং মাইকেও জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে।