ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী ১ হাজার পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণ হিসেবে চাল, ডাল, আলুসহ শুকনা খাবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। রাত ৮টা থেকে পৌর এলাকার ঐসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই দিন সকালে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সাত ইউনিয়নের শ্রমজীবী পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, সরকারিভাবে ১৮ টন চালসহ নগদ ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, কর্মহীন শ্রমজীবী পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে সরকারি বরাদ্দের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।
