লক্ষ্মীপুরে মৃত বৃদ্ধের বাড়ি লকডাউন

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি ও ডায়রিয়া নিয়ে (৭০) বছর বয়সি এক বৃদ্ধ মারা যাওয়ায় তার বাড়ি লকডাউন করেছে প্রশাসন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে বুধবার বিকালে ঐ বৃদ্ধ মারা গেছেন। এ কারণে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। তাদের বাড়িতে কেউ যেতেও পারবে না। তাদের জরুরি কোনো কিছুর প্রয়োজন হলে তারা পুলিশকে ফোন করবে। পুলিশ তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে।

লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেন, নিহত বৃদ্ধের জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। তবে করোনা ছিল কি না তা বলা যাচ্ছে না। খবর পেয়ে ঐ বাড়িটি লকডাউন করা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।