হাতিয়ায় ম্যাজিস্ট্রেটের কাছে চা বিক্রি করতে গিয়ে জরিমানা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৭

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে হাতিয়ায় চা বিক্রি করতে গিয়ে জরিমানা দিতে হয়েছে এক চা-দোকানিকে। বৃহস্পতিবার সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের বাংলা বাজারে ম্যাজিস্ট্রেটকে চিনতে না পেরে চা বিক্রি করতে গিয়ে দোকানিকে জরিমানা দিতে হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার সালাম চা-দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া সামাজিক দূরত্ব মেনে না চলা, অকারণে বাজারে ঘোরাফেরা করা ও দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।