বিশ্বনাথে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৭

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

বিশ্বনাথে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত আবদুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আবদুস শহীদ স্থানীয় বল্লভপুর গ্রামের মৃত তহির আলীর ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের মামলা দিয়ে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আর কোনো ঘটনায় জড়িত আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।