ঈশ্বরদীর হাটবাজার ও রাস্তায় জনসমাগম কমেছে

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৭

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পুলিশ টহল ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রচার-প্রচারণায় ঈশ্বরদী শহরের সড়ক-মহাসড়ক ও হাটবাজারে জনসমাগম কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাড়ির বাইরে বের হচ্ছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, ঘরে বন্দি নিম্নআয়ের মানুষের মধ্যে সরকারি সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা খাবার পৌঁছে দিচ্ছে। তিনি জানান, জেলা প্রশাসন হতে সরকারিভাবে ২০ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ এসেছিল।