স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের করোনা ল্যাবে আরো তিন জনের নমুনা এসেছে। এর মধ্যে দুটি নমুনা রাজশাহীর এবং অপরটি বগুড়ার। বগুড়ার ঐ কিশোর মারা গেছে। বুধবার সংগৃহীত নমুনাগুলোর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। রামেক উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান বলেন, আরপি পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হয়েছে মঙ্গলবার। এই ল্যাবে একটি রিএজেন্ট দিয়ে সর্বোচ্চ ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব।
