ভোলায় করোনা প্রতিরোধে রেড ক্রিসেন্টের কার্যক্রম অব্যাহত

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৩৯

ভোলা প্রতিনিধি

ভোলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতায় লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলামের নেতৃত্বে ভোলা উপজেলা পরিষদ চত্বর, ভোলা সদর হাসপাতালে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতায় মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়। ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা এই স্প্রে বিতরণ করেন। এসময় তারা বিভিন্ন যানবাহনসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, যুব স্বেচ্ছাসেবক মাইনুল এহসান প্রমুখ।