মার্কেন্টাইল ব্যাংকের এমডির মা নূর নাহার হালিমের ইন্তেকাল

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর মা নূর নাহার হালিম (৮২) গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার নিউ ইস্কাটনে মেয়ের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি তিন পুত্র, এক মেয়ে, নাতি, নাতনি জামাইসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার নিউ ইস্কাটনে গতকাল বাদ জোহর জানাজা শেষে তার নিজ বাড়ি নোয়াখালীর সোনাইমুরীর সাহারপারে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি