মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫১

ফিরোজা বেগম

৩ এপ্রিল রত্নাগর্ভা ও জয়িতা ফিরোজা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী। তিনি শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার স্ত্রী ও জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় কর্মরত সিনিয়র সার্কেল অফিসার মো. সামিউল আলমের মা। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার জামিরতা গ্রামে। মহীয়সী নারী ফিরোজা বেগমের স্বামী আব্দুল কাদের মিয়া ১৯৭১ সালে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালীন পাক-হানাদার বাহিনীর হাতে শহিদ হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ বাড়িতে কোরআন খতম ও গ্রামের সব মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।