কীটনাশক ব্যবহারে পারকিনসন্স ঝুঁকি

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫৭

ইত্তেফাক ডেস্ক

কীটনাশক ব্যবহার সম্পর্কে একদল মার্কিন বিজ্ঞানী বড়োই আতঙ্কের খবর দিয়েছেন। তাদের ভাষায়, কীটনাশক ছিটানোর সঙ্গে পারকিনসন্স (বৃদ্ধদের স্থায়ী ক্রমবর্ধমান ব্যাধি—যাতে পেশি কাঁপতে থাকে এবং শক্ত হয়ে ওঠে) রোগের যোগসূত্র রয়েছে প্রবল। অর্থাত্ যেসব লোক ক্রমাগত কীটনাশক স্প্রে বা ছিটানোর কাজে জড়িত তাদের পারকিসন্স রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া অপর এক গবেষণায় দেখা গেছে কীটনাশক ব্যবহারের সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক বৈকল্য রোগের আশঙ্কা বেড়ে যায়।