প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা দিচ্ছে পুলিশ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা দিচ্ছে পুলিশ। ৩০ মার্চ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিলের মধ্যে অতিরিক্ত আইজিপি পদের সমমর্যাদার কর্মকর্তারা ২০ হাজার, ডিআইজি ১৫ হাজার, অতিরিক্ত ডিআইজি ১৩ হাজার, পুলিশ সুপার ১২ হাজার, অতিরিক্ত পুলিশ সুপার ৮ হাজার ও সহকারী পুলিশ সুপার পদে কর্মরতরা ৫ হাজার টাকা করে অনুদান দেবেন। এছাড়াও এর নিচের বিভিন্ন পদের কর্মকর্তাদেরও অনুদানের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।