মানিকগঞ্জ প্রতিনিধি
করোনা সংক্রমণ রোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিলেন ৭১ বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমরান হামিদ। বিতরণ করলেন স্বাস্থ্য সুরক্ষার দ্রব্যসামগ্রী। বুধবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকায় তিনি এই কর্মসূচিতে অংশ নেন।
বেলা ১২টার দিকে তিনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দিয়ে মানিকগঞ্জ শহিদ সরণিতে জীবাণুনাশক পানি ছিটান। এ সময় তার সঙ্গে যোগ দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, লেফটেনেন্ট কর্নেল ওয়াদুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। পরে তিনি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, ফায়ার সার্ভিসের সদস্য, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য এবং সংবাদকর্মীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।
