কালবৈশাখী ঝড়ে দেওয়াল ধসে কিশোরী নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২২:২৫

নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে বাড়ির দেওয়াল ধসে পড়ে ইয়াছমিন (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বোন রত্না (১৬) ও হাসি (১০) গুরুতর আহত হয়েছে। ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল এলাকার (বালুরচর) ইয়াছিন নামে এক চা বিক্রেতার মেয়ে। গতকাল বৃহস্পতিবার বিকালে তারা ঘরে বসে ছিল। এমন সময় হঠাত্ কালবৈশাখী ঝড়ে বাড়ির দেওয়াল ধসে তাদের ওপরে পড়ে যায়।

এছাড়া কালবৈশাখীর ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা ভেঙে রাস্তায় পড়ে যায়। শহরতলীর বীরপুর, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী রেলস্টেশন রোডে একটি গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঝড়ে পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আওতাধীন এলাকায় প্রায় দুই ঘণ্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন ছিল।