চট্টগ্রামে রাসায়নিকের গুদামে আগুন

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২২:২৭

চট্টগ্রামের খাতুনগঞ্জে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার খাতুনগঞ্জের আমীর মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে রাস্তা ফাঁকা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কারণে বড়ো ধরনের বিপর্যয় ঘটেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনের সংবাদ পাওয়ার পর নগরীর আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুদামে রাখা কিছু রাসায়নিক ও অফিসের কাগজপত্র পুড়ে গেছে।