হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:১৩

বাংলাদেশ থেকে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণায়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এ পণ্য দুটি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে এই পণ্যগুলোর চাহিদা দেশে অনেক বেড়ে যায়। পরবর্তী সময়ে দেশের চাহিদা ঠিক রাখতে এগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশে এখন উত্পাদন বৃদ্ধি পাওয়ায় রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো।