বিপিএলে খেলবেন স্টিভেন স্মিথ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বল বিকৃতির কারণে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা স্টিভেন স্মিথ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল এ খবর নিশ্চিত করেছে।

বিপিএলের নিলামের কিছুদিন পর হঠাৎ করেই স্মিথকে দলে ভেড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার সাথে অফিসিয়ালি চুক্তিও করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেইজে বিপিএলে খেলার কথা জানান স্মিথ।

কিন্তু পরে বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে স্মিথের দল ভুক্তি নিয়ে প্রশ্ন তুলে টুর্নামেন্টের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা জানায়, প্লেয়ার ড্রাফটে নাম ছিলো না স্মিথের। তাই স্মিথের বিপিএলের খেলা বন্ধ হয়ে যায়।

তবে আবারো স্মিথের খেলার সম্ভাবনা জাগলো। বিসিবির মুখপাত্র জালাল ইউনুস বলেন, ‘স্মিথের চুক্তি নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রশ্ন তোলায় স্মিথের খেলার অনুমতি বাতিল করা হয়। কিন্তু টুর্নামেন্টের স্বার্থে আজ চার ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের অভিযোগ তুলে নেয়। তাই বিপিএলে খেলতে পারবেন স্মিথ। এছাড়া প্লেয়ার ড্রাফটের বাইরে একজন খেলোয়াড় দলে ভেড়ানোর নিয়মও রয়েছে।’

আরো পড়তে পারেন: হাফিজকে দলে ভেড়াল রাজশাহী

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।

ইত্তেফাক/মোস্তাফিজ