তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সৈয়দ মাহবুব হাসান আমিরী
আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
কম্পিউটার নেটওয়ার্ক
সুুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জেএসসি পরীক্ষা দিতে হবে, যা একটি পাবলিক পরীক্ষা। প্রথম থেকেই একটু সিরিয়াস থাকতে হবে পড়াশুনায়। পরীক্ষার ধারায় রয়েছে সংক্ষিপ্ত ও বহুনির্বাচনি প্রশ্ন। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া হলো তার আলোকে তোমরা পাঠ্যবইটি পড়ে বিষয়গুলো ব্যাখ্যা করতে চেষ্টা কর। আমরা পরবর্তীতে এর বিস্তারিত আলোচনা করবো, তখন তোমার চিন্তার সাথে মিলিয়ে নিও।
১৬। বর্তমান ভার্চুয়াল জগতে ক্লাউড কম্পিউটিং- এর প্রভাব আলোচনা কর।
১৭। নেটওয়ার্ক টপোলজি কয়টি ও কী কী? অফিসের জন্য কোন ধরনের টপোলজি সুবিধাজনক এবং কেন?
১৮। মডেমের মাধ্যমে কীভাবে তথ্য আদান প্রদান হয় চিত্রসহ বর্ণনা কর।
১৯। সাবমেরিন ক্যাবল কী? সাবমেরিন ক্যাবলের সুবিধাসমূহ উল্লেখ কর।
২০। জিও স্টেশনারি স্যাটেলাইট কী? পৃথিবী থেকে স্যাটেলাইট নির্দিষ্ট উচ্চতায় রাখা হয় কেন বর্ণনা কর।
২১। কম্পিউটার নেটওয়ার্ক কী? নেটওয়াকিং এর সুবিধা ও অসুবিধা লিখ।
২২। হাব কী? হাবের সাহায্যে কী কী কাজ করা যায়? বর্ণনা কর।
২৩। সুইচ কী? সুইচের কাজ ও ব্যবহার বর্ণনা কর।
২৪। হাব ও সুইচের মধ্যে পার্থক্য আলোচনা কর।
২৫। ক্লাউড কম্পিউটিং এর কাজ, সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
২৬। সার্ভার ও ক্লায়েন্ট কী? এদের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান বর্ণনা কর।
২৭। পিপীলিকা কী? পিপীলিকার গুরত্ব বর্ণনা কর।
২৮। ই-টিকিট কী? ই-টিকিট-এর কয়েকটি সুবিধা বর্ণনা কর।
২৯। ট্রি টপোলজি কী? এর সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
৩০। নেটওয়ার্ক কী? নেটওয়ার্ক এ্যডাপ্টারের কাজ বর্ণনা কর।
