স্মরণীয় পঙক্তি

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:০৯

 

রানার ছুটেছে তাই ঝুম্ঝুম্ ঘণ্টা বাজছে রাতে

রানার চলেছে খবরের বোঝা হাতে,

রানার চলেছে, রানার!

            রানার- সুকান্ত ভট্টাচার্য

০০০

যেথায় মানুষ মানুষেরে

বাসতে পারে ভালো

প্রতিবেশীর আঁঁধার ঘরে

জ্বালতে পারে আলো,

            আশা- সিকানদার আবু জাফর

০০০

গাহি সাম্যের গান-

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান

নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,

সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জাতি।

            মানুষ- কাজী নজরুল ইসলাম