ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উত্সব

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২০:১৬

 

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উত্সব। আহ্বান করা হয়েছে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য। ডিআইএমএফএফ-এর সপ্তম আসরের জন্য চলচ্চিত্র আহ্বান করেছে আয়োজকরা। স্ক্রিনিং, কম্পিটিশন ও ওয়ান মিনিট—এই ৩টি ক্যাটাগরি নিয়ে শুরু হতে যাচ্ছে ডিআইএমএফএফ-এর চলচ্চিত্র জমা দেওয়ার দিন। স্ক্রিনিং বিভাগের জন্য যে কেউ যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্র জমা দিতে পারবেন। তবে প্রথমবারের মতো নতুনত্বের আকর্ষণে থাকছে স্ক্রিনিং বিভাগে যুক্ত হওয়া ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ক্যাটাগরি। কম্পিটিশন বিভাগের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা চলচ্চিত্র জমা দিতে পারবেন। এই বিভাগ থেকে সেরা চলচ্চিত্রটি পাবে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ওয়ান মিনিট বিভাগের জন্য চলচ্চিত্র জমা দিতে পারবেন এবং এই বিভাগের সেরা চলচ্চিত্রটি পাবে ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’। স্ক্রিনিং বিভাগের চলচ্চিত্র যেকোনো দৈর্ঘ্যের হতে পারবে, কম্পিটিশন বিভাগের জন্য চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ মিনিট এবং ওয়ান মিনিট বিভাগের জন্য ১ মিনিট দৈর্ঘ্যের টাইটেল ও ক্রেডিট লাইন মিলিয়ে হতে হবে।

প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ ২টি চলচ্চিত্র জমা দিতে পারবেন। প্রতিটি চলচ্চিত্রের সঙ্গে ইংরেজি সাব-টাইটেল যুক্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

 

 

০