বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে ত্রাণ বিতরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৩

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস থেকে দেশের জনগণকে রক্ষা ও সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। রেজিমেন্টের উদ্যোগে গত বুধবার খুলনার প্রায় ১০০ নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ও আলু বিতরণ করা হয়েছে। এছাড়া সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে শহরের ব্যস্ততম পাঁচটি স্থানে  হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন ও শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে। এছাড়া বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ খুলনা সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সাক্ষাত্ করে বিএনসিসির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।