কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অভিনব কায়দায় পিকআপে করে ইয়াবা ও গাঁজা পাচারকালে হাবিবুর রহমান (৩৪) নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিন হাজার ৬৪০ পিস ইয়াবা এবং ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। হাবিবুর জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের মো. ইয়াসিনের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ ও তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বিকালে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
