অযথা বের হওয়ায় বড়লেখায় পাঁচ জনকে জরিমানা

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৫

বড়লেখায় (মৌলভীবাজার) সংবাদদাতা

উপজেলায় প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করায় বড়লেখায় পাঁচ জনকে ১৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বিনা কারণে বের হওয়ায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়। সচেতনতামূলক প্রচারণা অব্যাহত আছে। সবাইকে বিনা কারণে বের না হতে অনুরোধ করছি।