নিয়ামতপুর বাজারে আগুনে পুড়ে গেছে ২০ দোকান

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৫

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা

উপজেলার নেয়ামতপুর বাজারে আগুন লেগে ২০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে একটি কাপড়ের দোকানে আগুন দেখে স্থানীয় জনগণ আগুন নেভানোর চেষ্টা করে। পরে তা অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।