হবিগঞ্জে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে কমিউনিটি পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষের ঘরে থাকা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে বিভিন্ন সড়কে টহলও জোরদার করা হয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর টহলে যানবাহনসহ জনগণের চলাচলও অনেকটা সীমিত হয়ে এসেছে। চলমান করোনা ভাইরাস সংকটে সরকার নানামুখী পদক্ষেপ নেয়। এর মাঝে মানুষের ঘরে থাকা নিশ্চিত করার উদ্যোগ অন্যতম। শুরুর দিকে হবিগঞ্জের মানুষ তা মানলেও বুধবার হঠাত্ই তারা রাস্তায় বের হয়ে পড়েন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার বার কঠোর বার্তা দেওয়া হলেও তারা মানেননি। এ অবস্থায় বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থান নিলেও, শুক্রবার রিকশাসহ যানবাহন চলাচল ও মানুষের চলাচলে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।