কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর উপজেলায় পুলিশের পোশাকে পৃথক দুই স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার চান্দাবহ-বোর্ডঘর সড়কের বুদ্ধিরটেক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আসুকা পাম্প নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, পুলিশের পোশাক পরিহিত দুই ছিনতাইকারী ভোরে উপজেলার বুদ্ধিরটেক নামক স্থানে তিন মাছ ব্যবসায়ীকে মারপিট করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আসুকা পাম্প নামক স্থানে একই কায়দায় মসলা ব্যবসায়ী ওয়াসিম (৩৫) এর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও টালাবহ গ্রামের ভেলা মিয়ার (৫৫) কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও তাদের মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হালিম বলেন, বিষয়টি আমাদের জানা নেই।
