আলুটিলায় সড়ক দুর্ঘটনায় ১৭ পুলিশ আহত

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৭

তিন জন চমেক হাসপাতালে

খাগড়াছড়ি প্রতিনিধি

সদর উপজেলার পর্যটন এলাকা আলুটিলায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে পুলিশের একটি টহল দল। এ সময় ১৭ জন পুলিশ কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিন জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুস সামাদ জানান, আলুটিলায় দায়িত্ব পালন শেষে ফিরে আসার পথে একটি পাহাড়ি মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিত্সা দেওয়ার পর ১১ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর জখমপ্রাপ্ত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল  কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।