হবিগঞ্জে করোনা সন্দেহে ২০ জনের নমুনা ঢাকায় প্রেরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৭

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে করোনা সন্দেহে জ্বর, সর্দিসহ নানা রোগে আক্রান্ত ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার তাদের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, জেলার নয়টি উপজেলা থেকে কমিউনিটি পর্যায়ের ২০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে রবিবার নাগাদ তাদের পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।