রহনপুরে মাদকসহ দুই জন আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৭

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

রহনপুরে ১৯ বোতল ফেনসিডিলসহ মুনসুর (২১) ও পৌত্র ফারহাদ (২০) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর নুনগোলা মহল্লার লুত্ফর রহমান লুথুর বাড়িতে অভিযান তাদের আটক করা হয়। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তবে অভিযুক্ত তরিকুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।