রিয়াল কিংবদন্তির মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:১০

স্পোর্টস ডেস্ক

শোকস্তব্ধ রিয়াল মাদ্রিদ ক্লাব। মারা গেছেন ক্লাবটির কিংবদন্তি সাবেক ফুটবলার গোয়ো বেনিতো। ৭৩ বছর বয়সি এই ডিফেন্ডার ১৯৬৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে মাঠে নেমেছেন ৪২০টি ম্যাচে। মাঝে অবশ্য কয়েক বছরের জন্য ধারে রায়ো ভায়োকানোতে খেলেছিলেন। তবে ক্যারিয়ারে রিয়াল ছাড়া আর কোথাও চুক্তি করেননি তিনি। গোয়ো বেনিতো স্পেন জাতীয় দলের হয়েও খেলেছেন। ১৯৭১-৭৮ এই সময়ে খেলেছেন ২২টি আন্তর্জাতিক ম্যাচ। মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে। তিনি রিয়ালের হয়ে ছয়টি লা লিগ ও পাঁচটি কোপা দেল রে শিরোপা জেতেন।