গোটা টেনিস মৌসুম বাতিলের শঙ্কা!

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:১১

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে যেভাবে একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়েই যাচ্ছে তাতে পুরো টেনিস মৌসুমে আর কোনো খেলা নাও হতে পারে, এমনটাই আশঙ্কা উইম্বলডন সভাপতি রিচার্ড লুইসের। অন্যান্য খেলার মতো টেনিসেও                 বড়ো প্রভাবই ফেলেছে বৈশ্বিক এই মহামারি। ইতিমধ্যেই দুটো গ্র্যান্ড স্ল্যাম গেছে পিছিয়ে।            শঙ্কায়ু এটিপি ও ডব্লিউটিএর আরো সব টুর্নামেন্টও।

ইউরোপের করোনা পরিস্থিতি বিবেচনায় অল ইংল্যান্ড ক্লাবের প্রধান নির্বাহী লুইস বলেন, ‘চলতি মৌসুমে আর কোনো টেনিস টুর্নামেন্ট হবে না, এখন এ কথা বললে মোটেও অবাস্তব শোনাবে না, এমনটাই মনে হচ্ছে আমার।’ তিনি আরো যোগ করেন, ‘কিন্তু আমি চাইব পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে আসে, আর শিগিগরই হোক দেরিতে হোক; টুর্নামেন্টগুলো মাঠে গড়াক। কে জানে ভবিষ্যতে কী হয়!’