আইপিএল এ বছর আর হওয়ার সম্ভাবনা খুব কম। করোনা ভাইরাসের প্রবল এই সংক্রমণ কাটিয়ে খেলা শুরু হতেই কত কাল লাগবে, কেউ জানে না। তারপর আবার আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে সময় খুঁজে পাওয়ার মতো জটিলতা আছে। তার পরও এখনো আইপিএল নিয়ে আশাবাদী কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার প্যাট কামিন্স। তিনি বলছিলেন, এখনো যেহেতু এই আসর বাতিল হয়নি, তাই তিনি আশাবাদী আছেন, ‘অবশ্যই তারা আসরটা এখনো বাতিল করেনি বা এরকম কোনো কথাও আসেনি। অবশ্যই এটা খুব কঠিন হবে। তার পরও আমার মনে হয় ইতিবাচক থাকতে পারি আমরা। ভারতে ভ্রমণ নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত আছে। তার আগে কিছু আশা করা কঠিন।’
