চলতি মৌসুম শেষেই এসি মিলানের সঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ। আর এই করোনা ভাইরাসের সময় তাকে নিয়ে নতুন করে কেউ আগ্রহও দেখাচ্ছে না। এ অবস্থায় হয়তো অবসরই নিয়ে ফেলতে পারেন এই সুইডিশ। তিনি নিজেও জানেন না ভবিষ্যতে কী অপেক্ষা করছে তার জন্য। বললেন, ‘দেখা যাক। আমি এমনকি জানিও না, আমি কী চাই। প্রতিদিন নতুন কিছু ঘটছে। করোনা ভাইরাসের কথা কে অনুমান করতে পেরেছিল? আমাদের কেবল বেঁচে থাকার ও জীবন উপভোগ করার চেষ্টা করতে হবে। আমার একটি পরিবার আছে, যাদের খেয়াল রাখতে হয়। ওরা ভালো থাকলে আমিও ভালো থাকব।’
