দীর্ঘদিন ধরেই তুরস্কের অর্থনীতি সংকটের মধ্যে রয়েছে। মাত্রই সে সংকট কাটিয়ে উঠছিল দেশটি ঠিক সেই মুহূর্তেই নোভেল করোনা ভাইরাস সব লন্ডভন্ড করে দিল। আবারও দেশটি সংকটে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে সরকার দেড় হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য কর কর্তনেরও ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও বিশ্লেষকরা সতর্ক করেছেন তুরস্ক উচ্চ বেকারত্ব ও নিম্ন প্রবৃদ্ধির সংকটে পড়তে যাচ্ছে।
