ছাতকে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা স্বামী আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:২০

ছাতকে সাংসারিক কলহের জের ধরে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করেছেন আব্দুস ছালাম। বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ভোরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূ রাশেদা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুস ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুস ছালাম বড়গল্লা গ্রামের আশরাফ আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাংসারিক বিষয়াদি নিয়ে গত কয়েকদিন ধরে স্বামী আব্দুস ছালাম ও স্ত্রী রাশেদা বেগমের মধ্যে কলহ চলে আসছিল। স্বামীর সঙ্গে মতবিরোধ সৃষ্টি হওয়ায় গত বৃহস্পতিবার বিকালে রাশেদা বেগম কিশোরগঞ্জ এলাকায় তার পিত্রালয়ে চলে যেতে স্বামীর ঘর ত্যাগ করেন। এ সময় স্ত্রীকে ফিরিয়ে আনার কৌশলে এক পর্যায়ে তাকে জঙ্গলে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা খুনি আব্দুস ছালামকে আটক করে পুলিশে খবর দেন। ছালামকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।