লক্ষ্মীপুরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১০:৩৬

করোনা উপসর্গ (শ্বাস কষ্ট, খিচুনী) নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে দুইবছর তিন মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ছেলেটি তার নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনায় পরপরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামে নিহতের বাড়িসহ ৩টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে বলে জানিয়েছেন কমলনগর উপজেলা স্বাস্থ বিভাগ।

কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগেও তার শ্বাস কষ্ট ছিল। গত দুইদিন আগে তার শ্বাস কষ্ট বেড়ে যায়, রাতে খিচুনী, শ্বাস কষ্ট হয়ে শিশুটি মারা যায়। শিশুটির করোনা উপসর্গ থাকায় (শ্বাস কষ্ট, খিচুনী ) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে। এ ঘটনায় ৩টি বাড়িকে লকডাউন করে রাখা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি